প্রিন্ট এর তারিখ : ০৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ সিজন-২’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত
মোঃ আবুল হাশেম , দামুড়হুদা ||
দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ অন্বেষণ, ক্রীড়াক্ষেত্রে প্রতিভার বিকাশ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার নতুন মহৎ উদ্দেশ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২)-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।আজ বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে বিকাল ০৪:০০ ঘটিকায় খুলনা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।কেন্দ্রীয় এই উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সংগতি রেখে জেলা প্রশাসন, চুয়াডাঙ্গার সম্মেলন কক্ষে একটি ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। উক্ত ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মিসেস লুৎফুন নাহার এবং পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের মূল লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লুকিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের ক্রীড়ানৈপুণ্য বিকাশের সুযোগ সৃষ্টি করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা। এছাড়া তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মত প্রকাশ করা হয়।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই ধরনের সময়োপযোগী আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং আগামী দিনে একটি সুস্থ, মেধাবী ও ক্রীড়াবান্ধব প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা