প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
কাঠালিয়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
মো: সামীর আল মাহমুদ , ঝালকাঠি ||
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় পরিবেশ অধিদপ্তর ও কাঠালিয়া উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়েছে।সদর ইউনিয়নের বড় কাঠালিয়ায় এমবিএফ মনিরা নামে ব্রিকফিল্ডটি গুড়িয়ে দেয়া হয়।আজ ৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে এমবিএফ মনিরা ব্রিকফিল্ডের চিমনি ও চুলা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও কাঠালিয়া উপজেলা প্রশাসন।প্রয়োজনীয় বৈধ্য কাগজপত্র না থাকায় ইট তৈরির চুলা ও চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছে।অভিযানের বিষয়ে পরিবেশ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক আঞ্জুমান নেছা জানান, 'আজকে আমরা এমবিএফ মনিরা ব্রিক ফিল্ডের অবৈধ ১২০ ফিট চিমনি ধ্বংস করেছি। এগুলি অবৈধ। পরবর্তীতে ১২০ ফিট উচ্চতায় যত গুলো ইট ভাটার চিমনি রয়েছে ওইসব ভাটায় অভিযান চালানো হবে।'অভিযানে উপস্থিত ছিলেন বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক, সোহেল মাহমুদ,ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা,কাঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা