প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল
মুর্শিদুল ইসলাম ইমন খান , বাগেরহাট ||
বাগেরহাটের
ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার জিয়ারত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে সামনে রেখে আনন্দ মিছিল ও পথসভা করেছে
বিএনপি। মঙ্গলবার দুপুরে বাগেরহাট খুলনা মহাসড়কের মাজার মোড়ে জেলা বিএনপি এই আনন্দ মিছিলের
আয়োজন করে।মিছিলটি মহাসড়ক পদক্ষিণ শেষে মাজারের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা বিএনপি ও তার অঙ্গ
সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বাগেরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা দারুণ উজ্জীবিত। তার আগমনকে সামনে রেখে নানা প্রস্তুতি নেয়া হয়েছে। সড়ক পথে আসবেন প্রধানমন্ত্রী। আমাদের দলের হাজার হাজার নেতাকর্মী মহাসড়কের রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাবেন বলে পথসভায় বক্তারা উল্লেখ করে।সংক্ষিপ্ত
পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক জুয়েল, বিএনপি নেতা হাদিউজ্জামান হিরোসহ নেতৃবৃন্দ।
আগামী
৫ নভেম্বর বাগেরহাটের মোংলা থেকে সড়ক পথে ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার জিয়ারত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসার কথা রয়েছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা