প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ চন্দন সূত্রধরের মৃত্যুতে বেরোবি ছাত্র ফেডারেশনের শোক
মো: জসিম মিয়া , বেরোবি ||
জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর চন্দন সূত্রধর রাজের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা।সোমবার (২ নভেম্বর) রাতে চন্দন সূত্রধরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মোমবাতি প্রজ্জ্বলন ও জুলাই আন্দোলনে তাঁর বীরোচিত ভূমিকার প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।এ সময় বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বেরোবির পক্ষ থেকে চন্দন সূত্রধর রাজকে জুলাই শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবি জানানো হয়। একই সঙ্গে তাঁর চিকিৎসার ক্ষেত্রে প্রশাসনের উদাসীনতা ও অবহেলার অভিযোগের নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করার দাবি তোলা হয়।বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বেরোবি শাখার আহ্বায়ক শাহরিয়ার সোহাগ বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী হয়েও এভাবে বিনা চিকিৎসা ও অবহেলায় তার মৃত্যুবরণ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রের জন্য লজ্জার। চন্দনের আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানাই। একই সঙ্গে চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা প্রশাসনিক উদাসীনতা থাকলে তার নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহিতার দাবি জানাচ্ছি।এছাড়াও সংগঠনটি, বেরোবি চন্দন সূত্রধর রাজের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা