প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটরসাইকেল জব্দ
অনীল চন্দ্র রায়, কুড়িগ্রাম ||
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক দুটি অভিযানে ৯৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ এবং ৫ দশমিক ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা।রোববার (১ নভেম্বর) রাতে ফুলবাড়ী উপজেলার অনন্তপুর ও বালারহাট বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’ অভিযানের অংশ হিসেবে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবে আকস্মিক চেকপোস্ট স্থাপন করা হয়। এর ধারাবাহিকতায় রাত সাড়ে ৭টার দিকে অনন্তপুর বিওপির দায়িত্বপূর্ণ হাজিটারী এলাকায় অভিযান চালিয়ে ৯৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়। একই রাতে ৮টা ৪০ মিনিটের দিকে বালারহাট বিওপির দায়িত্বপূর্ণ বালাটারী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবির টহলদল। এ সময় ৫ দশমিক ৬ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।বিজিবি আরও জানায়, এসব মাদকদ্রব্যের সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা