প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
দামুড়হুদায় জাতীয় যুব দিবস উদযাপিত যুবঋণের চেক ও সনদ বিতরণ
মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা ||
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।রবিবার (১লা নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, দামুড়হুদার যৌথ আয়োজনে এ দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ, বর্ণাঢ্য যুব র্যালি ও আলোচনা সভা।সকালে উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন। উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মামুনুর রশীদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, দর্শনা বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েব আলী এবং সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, যুব সংগঠক, সফল আত্মকর্মী, উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে যুবকদের প্রশিক্ষণ ও কর্মমুখী উদ্যোগ গ্রহণ করতে হবে। তরুণদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সভায় সফল আত্মকর্মী, উদ্যোক্তা ও যুব সংগঠকেরা নিজেদের কাজের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন।অনুষ্ঠানের শেষ পর্বে যুবকদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের মাঝে যুবঋণের চেক, প্রশিক্ষণ সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা