প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
মুকসুদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরন
কাজী মো: ওহিদুল ইসলাম, মুকসুদপুর ||
গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল—‘দক্ষ যুব গড়বে দেশ, সমৃদ্ধ বাংলাদেশ’।মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসাট মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়েদ উদ্দিন আহম্মেদ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মণ্ডল, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ আলী,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, জনতা ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখা ব্যবস্থাপক এনামুল হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং যুবসমাজের প্রতিনিধিরা।অনুষ্ঠানে একজন উদ্যোক্তা ও একজন খামারির মাঝে মোট ৩ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। আয়োজকরা জানান, জাতীয় যুব দিবস উপলক্ষে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে যুবসমাজকে দক্ষ,আত্মনির্ভরশীল ও কর্মমুখী মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে উৎসাহিত করা হবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা