প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
যশোরের কেশবপুরে ধানখেত থেকে দুইজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার
মোঃ হানজালা, যশোর ||
যশোরের কেশবপুর উপজেলায় একটি ধানখেত থেকে অজ্ঞাতনামা এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানখেত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ধানখেতে নারী ও পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কেশবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি হেফাজতে নেয়। নিহত দুজনের বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, নিহত পুরুষের পরনে ছিল লুঙ্গি ও গায়ে গামছা। আর নারীর পরনে ছিল ম্যাক্সি। যশোর থেকে পুলিশের ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পর মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।তিনি আরও জানান, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের মৃত্যুর কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যেতে পারে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা