প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
নোয়াখালীতে সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত
মাহবুবুর রহমান , নোয়াখালী ||
সন্তানকে আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে ‘প্যারেন্টিং কনফারেন্স ২০২৬’।শনিবার (৩১ অক্টোবর) সকালে স্থানীয় একটি কনভেনশন হলে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ নোয়াখালী শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় এই কনফারেন্স।অনুষ্ঠানে কনফারেন্স চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন কবিরহাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইসমাইল হোসেন।কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আহসান হাবিব ইমরোজ, পিএইচডি।তিনি সন্তান লালন-পালনে অভিভাবকদের সচেতনতা, সঠিক মূল্যবোধ শিক্ষা এবং বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় ইতিবাচক প্যারেন্টিংয়ের গুরুত্ব তুলে ধরেন।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল আলমগীর মুহাম্মদ ইউসুফ, নোয়াখালী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও আইপিএসসির চেয়ারম্যান ডা. ফরিদুল ইসলাম এবং সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর।বক্তারা বলেন, একটি সুসংগঠিত পরিবার ও সঠিক দিকনির্দেশনাই পারে একটি শিশুকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে। এ সময় তারা অভিভাবকদের সন্তানের প্রতি আরও যত্নশীল ও বন্ধুভাবাপন্ন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা