প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
নোয়াখালীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মাহবুবুর রহমান , নোয়াখালী ||
২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে এর বিচারের দাবিতে নোয়াখালীতে ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় মাইজদীর জেলা জামে মসজিদ প্রাঙ্গণে সমাবেশটি অনুষ্ঠিত হয়। নোয়াখালী শহর শিবিরের সেক্রেটারি বোরহান উদ্দিনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন শহর শিবিরের সভাপতি আবদুল আল মাহবুব, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিবিরের সভাপতি আরিফুর রহমান সৈকত, নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি আরাফাত হোসাইন সিফাত এবং উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম।সমাবেশ শেষে জেলা জামে মসজিদ মোড় থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাইজদী বাজারে গিয়ে শেষ হয়।এ সময় বক্তারা ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবসে সংঘটিত নৃশংসতার তীব্র নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।বক্তারা আরও বলেন, "পল্টন ট্র্যাজেডির নেপথ্যে থাকা কুশীলব ও বর্বর হায়েনাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা