প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
সখীপুরে কম্প্রেসার ট্যাংক বিস্ফোরণে দুজন গুরুতর আহত
মো. বদরুল আলম বিপুল , সখিপুর ||
টাঙ্গাইলের সখীপুরে একটি গ্যারেজে বায়ুচাপের (কম্প্রেসার) ট্যাংক বিস্ফোরণে দুজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কচুয়া বাজার–বহেড়াতৈল সড়কের পাশের একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন উপজেলার কচুয়া পশ্চিমপাড়ার রিয়াজ উদ্দিনের ছেলে আলম মিয়া (৪০) এবং একই এলাকার পূর্বপাড়ার শহিদুল ইসলামের ছেলে নাসির উদ্দিন (২৯)।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কচুয়া বাজার–বহেড়াতৈল সড়কের পাশে শহিদের দোকানে থাকা একটি বায়ুচাপের ট্যাংক হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে দোকানের আশপাশে থাকা আলম মিয়া ও নাসির উদ্দিন গুরুতর আহত হন। বিস্ফোরণের পর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আশপাশের এলাকা।পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের প্রাথমিক চিকিৎসা দেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।তবে কী কারণে কম্প্রেসার ট্যাংকটি বিস্ফোরিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা