প্রিন্ট এর তারিখ : ২৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
অনীল চন্দ্র রায়, কুড়িগ্রাম ||
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, দৈনিক বাংলার মানুষ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, দীপ্ত টেলিভিশনের ইউনুছ আলী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, এনটিভির হাসিবুর রহমান হাসিব, ৭১ টিভির রাজু মোস্তাফিজ, চ্যানেল আইয়ের শ্যামল ভৌমিক, দৈনিক ইত্তেফাকের ফজলে ইলাহী স্বপন, নয়া দিগন্তের রেজাউল করিম রেজা, মাই টিভির আশরাফুল হক রুবেল, মানবজমিনের মিজানুর রহমান মিন্টু, সময় টিভির বাদশা সৈকত, ডিবিসির ওয়াহেদুজ্জামান তুহিন, সময়ের আলোর তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা, জাগো বাহে পত্রিকার সম্পাদক রেজাউল করিম রেজা, সকালের সময়ের ফিরোজ আলম মনু, স্বদেশ প্রতিদিনের শাহীন আহমেদ, ডেইলি সানের আব্দুল ওয়াহেদ, নিউ এজের গোলাম রব্বানী ও ভোরের ডাকের এম রহমান রঞ্জুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।সভাপতির বক্তব্যে সফি খান বলেন, দীর্ঘ ৫৯ বছর ধরে কুড়িগ্রাম প্রেসক্লাব এ অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও অধিকার-সংশ্লিষ্ট বিষয়গুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরে আসছে। জেলার বিভিন্ন সংকট ও অর্জনে গণমাধ্যমকর্মীরা সব সময় সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করেছেন।তিনি আরও বলেন, আগামী দিনেও কুড়িগ্রামের স্থায়ী নদীভাঙন প্রতিরোধ, দারিদ্র্য বিমোচনসহ এ অঞ্চলের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে কুড়িগ্রাম প্রেসক্লাব আরও জোরালো ভূমিকা পালন করবে। জেলার উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত করতে তিনি দলমত-নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা