প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার
নূর আলম শেখ, গোপালগঞ্জ ||
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘরে ঢুকে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে আব্দুল্লাহ শেখ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৪ অক্টোবর) উপজেলার রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেফতার আব্দুল্লাহ শেখ একই ইউনিয়নের পারকরফা গ্রামের মৃত নবাব আলী শেখের ছেলে।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী দ্বিতীয় বিয়ে করায় তিনি সন্তানকে নিয়ে বাবার বাড়ি পারকরফা গ্রামে বসবাস করছিলেন। গত ৪ অক্টোবর দুপুরে বাবার বাড়ির একটি বসতঘরে খাটে শুয়ে ছিলেন তিনি। এ সময় আব্দুল্লাহ ঘরে ঢুকে তাঁকে জাপটে ধরে চুমু দেন এবং শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করা হয়েছে।গৃহবধূর চিৎকারে তাঁর স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত আব্দুল্লাহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় গত ১৫ অক্টোবর ওই গৃহবধূ বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা করেন।ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ করে বলেন, “আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করার পর উল্টো নিরাপত্তাহীনতায় ভুগছি। তার ভয়ে পার্শ্ববর্তী লোহাগড়া উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছি। ভয়ে বাবার বাড়িতে যেতে পারছি না।”কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহফুজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আব্দুল্লাহকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, আব্দুল্লাহর বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রি ও সেবন, চুরি-ডাকাতি এবং ছিনতাইসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা