প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
পুজার ছুটি শেষে সোমবার খুলছে বেরোবি
মো: জসিম মিয়া , বেরোবি ||
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১০ দিনের ছুটি শেষে সোমবার খুলছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাস।আগামী (২৬ অক্টোবর ) থেকে প্রশাসনিক সব কার্যক্রম শুরু হবে। ২৪ অক্টোবর শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড.ফেরদৌস রহমান।এদিকে ছুটি শেষে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। অনেকে এরই মধ্যে হল ও মেসে ফিরেছেন। দীর্ঘ ছুটির পর আবারও অ্যাকাডেমিক ব্যস্ততায় ফিরতে প্রস্তুত শিক্ষার্থীরা। এরই মধ্যে ক্যাম্পাসেও বেড়েছে শিক্ষার্থীদের পদচারণা।গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে ২৫ অক্টোবর(রবিবার) পর্যন্ত ক্লাস বন্ধ ছিল।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা