প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
কুড়িগ্রাম প্রেসক্লাবে বাসসের পরিচালনা পর্ষদ সদস্য প্রকৌশলী রূপম রাজ্জাককে সংবর্ধনা
অনীল চন্দ্র রায়, কুড়িগ্রাম ||
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের নবনিযুক্ত সদস্য ও কুড়িগ্রামের কৃতী সন্তান প্রকৌশলী রূপম রাজ্জাককে সংবর্ধনা দিয়েছে কুড়িগ্রাম প্রেসক্লাব।শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় কুড়িগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি ইউনুছ আলী, বাসসের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি আহসান হাবিব নীলু, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, দৈনিক জাগো বাহে পত্রিকার সম্পাদক রেজাউল করিম রেজা, সাংবাদিক অমিত পাল এবং এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকেরা।বক্তারা প্রকৌশলী রূপম রাজ্জাককে বাসসের পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। একই সঙ্গে জাতীয় বার্তা সংস্থার পরিচালনা পর্ষদে কুড়িগ্রামের একজন কৃতী সন্তানের অন্তর্ভুক্তিকে জেলার জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর মাধ্যমে জাতীয় পর্যায়ে কুড়িগ্রামের সম্ভাবনা ও উন্নয়ন-অগ্রগতির বিষয়গুলো আরও গুরুত্ব পাবে।সংবর্ধিত অতিথির বক্তব্যে প্রকৌশলী রূপম রাজ্জাক সাংবাদিকতায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) গুরুত্ব এবং আধুনিক প্রযুক্তির বহুমুখী ব্যবহার নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দ্রুত সংবাদ পরিবেশনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। ডিজিটাল যুগে সাংবাদিকতার মানোন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে সংবাদমাধ্যমকে আরও গণমুখী, কার্যকর ও বিশ্বস্ত করে তোলা সম্ভব। তিনি সাংবাদিকতায় প্রযুক্তির ইতিবাচক ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা