প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
দর্শনায় বিজিবির বিশেষ অভিযান: ১ লাখ ৫৪ হাজার টাকার মালামাল জব্দ
মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা ||
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীনস্থ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। দর্শনা পিওবি এবং আইসিপি পিওবি এলাকায় এই সফল অভিযানগুলো পরিচালিত হয়।আজ শনিবার ২৪/১০/২০২৬ ইং বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে দীর্ঘদিন ধরে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) বিশেষ টহল দল সীমান্তবর্তী দর্শনা ও আইসিপি (ইন্টিগ্রেটেড চেক পোস্ট) সংলগ্ন এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায়।অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চতুর চোরাকারবারিরা তাদের সাথে থাকা অবৈধ মালামাল ঘটনাস্থলেই ফেলে দ্রুত পালিয়ে যায়। ফলে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫৪ হাজার টাকা বলে ৬ বিজিবি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে জব্দকৃত মালামালগুলোর সুনির্দিষ্ট ধরন বা বিস্তারিত তালিকা পরবর্তীতে বিজিবির পক্ষ থেকে সংশ্লিষ্ট কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।এ বিষয়ে ৬ বিজিবি কর্তৃপক্ষ কড়া হুশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ মাদকদ্রব্য পাচার, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য অনুপ্রবেশ এবং যেকোনো ধরনের অবৈধ চোরাচালান রোধে বিজিবির এই কঠোর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।দেশের সীমান্ত সুরক্ষা এবং অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার্থে বিজিবির এমন জিরো টলারেন্স নীতি আরও জোরদার করা হবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা