প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতার ভবনে এন সি পি কার্যালয়, উদ্বোধন করলেন এমপি মিতু ও হাদির বোন
মো: সামীর আল মাহমুদ , ঝালকাঠি ||
ঝালকাঠি পৌর শহরে বুধবার (২১ অক্টোবর) রাতে ৭ নম্বর কোর্ট রোডে আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদারের মালিকানাধীন একটি ভবনের তৃতীয় তলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু এবং বিশেষ অতিথি ছিলেন সন্ত্রাসীর গুলিতে নিহত শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি।এ সময় এই ভবনে দলীয় কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী এইচ এম জাকির হোসেন। জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লিয়াকত আলী তালুকদার ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র। তার ছেলের দাবি, ভবনটির ওই তলায় আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় ছিল। বিষয়টি দিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। লিয়াকত আলী তালুকদারের ছেলে মো. মিঠু তালুকদার জানান,' কয়েক বছর আগে ওই তলায় পৌর আওয়ামী লীগের কার্যালয় হিসেবে কার্যক্রম পরিচালিত হতো এবং সেখানে তার ভাই মনিরুল ইসলাম মনির বসতেন। আর ভবনের নিচতলায় দলীয় কার্যক্রম পরিচালনা করতেন তার বাবা লিয়াকত আলী।আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হওয়ার পর তৃতীয় তলার কক্ষটি একটি বিমা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়। পরে প্রতিষ্ঠানটি চলে গেলে কক্ষটি কিছুদিন অব্যবহৃত ছিল। তার ছেলে সেখানে পাখি পালন করতেন। পরে কক্ষটি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।'বিষয়টি সম্পর্কে এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতুর কাছে জানতে চাইলে বলেন, "তারা কক্ষটি দলীয় কার্যালয়ের জন্য ভাড়া নিয়েছেন, দখল করেননি। ওই কক্ষে আগে আওয়ামী লীগের কার্যালয় ছিল কি না, সে বিষয়ে তিনি অবগত নন।"অপরদিকে ঝালকাঠি জেলা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল দাবি করে বলেন, 'তৃতীয় তলায় কখনও আওয়ামী লীগের কার্যালয় ছিল না, চলতি মাসে তারা কক্ষটি ভাড়া নেন। এর আগে সেখানে একটি বিমা প্রতিষ্ঠানের কার্যক্রম ছিল। প্রতিষ্ঠানটি চলে যাওয়ার পর সাবেক মেয়রের(লিয়াকত তালুকদার) নাতি সেখানে পোষা প্রাণী রাখতেন।আওয়ামী লীগের কার্যালয় থাকা সম্পর্কে বলেন, ‘কোনো দিন এখানে আওয়ামী লীগের কার্যালয় ছিল না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আওয়ামী লীগের আমলে সাবেক মেয়রের বাসার সামনে একটি নৌকা টাঙানো দেখেছি। যারা এসব ছড়াচ্ছে, তা সম্পূর্ণ গুজব ও মিথ্যা।’ঝালকাঠির রাজনীতিতে রহস্যময় রাজনীতিবিদ হিসেবে পরিচিত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর (বর্তমানে কারাগারে) অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত রাজনৈতিক অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।লিয়াকত আলী তালুকদার ঝালকাঠি পৌরসভার একাধিকবারের নির্বাচিত মেয়র। সর্বশেষ ২০২১ সালের জুন মাসে অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভা নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে পুনরায় মেয়র নির্বাচিত হন।২০১১ সালের পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছিল, তবে পরবর্তীতে তিনি পুনরায় দলে সক্রিয় হন এবং শীর্ষ পদে ফিরে আসেন।২০২৫ সালের আগস্ট মাসে বিএনপি কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক আইনের মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাঁকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা