প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
চবি শাহজালাল হলের রিডিংরুমে শিবিরের দুটি এসি উপহার
মো. রাব্বি হোসেন, চবি ||
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের রিডিংরুমে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে দুটি দুই টন ক্ষমতাসম্পন্ন এয়ার কন্ডিশনার (এসি) স্থাপন করেছে ইসলামী ছাত্রশিবিরের হল শাখা।বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় হলের রিডিংরুমে এসি দুটি উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহসভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি, শাহজালাল হল শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক রবিউল ইসলাম, শিক্ষা সম্পাদক সাজ্জাত হোসেন মুন্না, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক ওয়াহিদুল ইসলাম এবং চাকসুর সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমান।অনুষ্ঠানে ইব্রাহীম হোসেন রনি বলেন, শাহজালাল হল শাখা ছাত্রশিবিরের উদ্যোগে রিডিংরুম সংস্কারের পর সেখানে দুটি দুই টন ক্ষমতাসম্পন্ন এসি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যে পড়াশোনা ও ক্যারিয়ার গঠনের অনুকূল পরিবেশ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি আরও বলেন, শিক্ষার্থীরা রিডিংরুমটি যথাযথভাবে ব্যবহার করে নিজেদের ও পরিবারের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে আশা করেন তিনি।শাহজালাল হল শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, নতুন রিডিংরুমে শিক্ষার্থীদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে এসি দুটি স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় নিয়ে রিডিংরুমে মানসম্মত পড়াশোনার পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।অন্যান্য আবাসিক হলের রিডিংরুমেও এসি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে সামর্থ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্র ও ছাত্রী হলের শিক্ষার্থীদের জন্য এসির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা