প্রিন্ট এর তারিখ : ২১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশু শ্রদ্ধার মৃত্যু
মুর্শিদুল ইসলাম ইমন খান , বাগেরহাট ||
বাগেরহাটের
মোল্লাহাটে সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে শ্রদ্ধা রাহা নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক
মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল
আনুমানিক ৯টার দিকে উপজেলার গাংনী ইউনিয়নের আন্দিক গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শ্রদ্ধা রাহা ওই গ্রামের সমেষ
রাহার মেয়ে।স্থানীয়
ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। শিশুটির মা রান্নার কাজে
ব্যস্ত থাকায় শ্রদ্ধা বাড়ির উঠানে একা খেলছিল। এ সময় সবার
অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায় সে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে
না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে তাকে ভাসতে দেখেন স্বজনরা। পরে দ্রুত উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুই
বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের
ছায়া নেমে এসেছে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন ,গাংনী ইউনিয়নের আন্দিক গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী শ্রদ্ধা রাহার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় মোল্লাহাট
থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা