প্রিন্ট এর তারিখ : ২১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান লাভলু
সাদী মোঃ হিমেল, পিরোজপুর ||
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা ও বার্তা পৌঁছে দিতে পিরোজপুর পৌরসভার ১৭টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও চেম্বার অব কমার্সের সভাপতি গাজী অহিদুজ্জামান লাভলু।মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে এ পরিদর্শন কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় পূজামণ্ডপগুলোতে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের খোঁজখবর নেন এবং দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। কয়েকটি পূজামণ্ডপে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন,আর্থিক উপহার প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন মণ্ডপের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি। এ ছাড়া পিরোজপুর পালপাড়া মন্দিরের সামনের দেয়াল নির্মাণের আশ্বাস দেন গাজী অহিদুজ্জামান লাভলু।পরিদর্শনকালে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় গাজী অহিদুজ্জামান লাভলু বলেন, তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে পৌরসভার বিভিন্ন মন্দিরে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের কাছে এসেছি। তারেক রহমানের বার্তা হলো ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন, নিজ নিজ এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে থেকে তাদের উৎসব উদযাপনে সহযোগিতা করতে।”তিনি আরও বলেন, আমরা বিগত দিনেও হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। ৫ আগস্টের পরও আমরা মন্দিরগুলোতে সহযোগিতা করেছি। এ দেশে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করব। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এই সুন্দর পরিবেশ নষ্ট করতে চাইলে আমরা শক্ত হাতে তা প্রতিহত করব।এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষের যেকোনো বিপদ-আপদে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা