প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
বাগেরহাটে ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আলাপ
মুর্শিদুল ইসলাম ইমন খান , বাগেরহাট ||
বাগেরহাট শহরের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খাদেম নিয়ামুল নাসির আলাপ। এ সময় তিনি পূজার সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে পৌরসভার ১৪টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।রোববার সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাগেরহাট পৌরসভার নাগেরবাজার সার্বজনীন দুর্গাপূজামন্দির, পুরাতন চালপট্টি পূজামণ্ডপসহ শহরের বিভিন্ন এলাকার মোট ১৪টি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।পরিদর্শনকালে খাদেম নিয়ামুল নাসির আলাপ পূজামণ্ডপগুলোর আয়োজক, পূজা উদ্যাপন কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি পূজার আয়োজন, নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে ব্যক্তিগত তহবিল থেকে পূজামণ্ডপগুলোর আয়োজকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বিএনপি নেতা হাদিউজ্জামান হিরো, সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, যুবদল নেতা শেখ মনিরুজ্জামান মান্নাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।পূজামণ্ডপ পরিদর্শনকালে খাদেম নিয়ামুল নাসির আলাপ বলেন, “বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছি। পূজার সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান করেছি।”তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। এই সম্প্রীতি বজায় রাখা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখা আমাদের সবার দায়িত্ব।”তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব যাতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। কোনো অপশক্তি যেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে ব্যাপারেও সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।পূজামণ্ডপ পরিদর্শনের সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা