প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
পিরোজপুরের ভান্ডারিয়া এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন
সাদী মোঃ হিমেল, পিরোজপুর ||
পিরোজপুরের ভান্ডারিয়ায় এমইপি (MEP) গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে ভান্ডারিয়া পৌর অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে উপজেলার শতাধিক ইলেকট্রনিকস ব্যবসায়ী অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের খুলনা বিভাগের ডিএসএম (DSM) মো. হাবিবুর রহমান, টিএসএম (TSM) মো. মুস্তাফিজুর রহমান এবং ভান্ডারিয়া এলাকার পরিবেশক মো. শাহিন হোসেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভান্ডারিয়ার ব্যবসাহী মো: জালাল আকন। সম্মেলনে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের ফুল ও গেঞ্জি দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় সেরা ১০ বিক্রেতাকে উপহার প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী রিটেইলারদের জন্য ছিল বিশেষ উপহার ও র্যাফেল ড্র। র্যাফেল ড্রতে সাতজন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে প্রথম পুরস্কার ছিল ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন।সম্মেলনে এমইপি গ্রুপের পণ্যের গুণগত মান, আধুনিক প্রযুক্তি, বিক্রয় বৃদ্ধি, গ্রাহকসেবার উন্নয়ন এবং ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া এমইপি গ্রুপের প্রতিনিধি ও ইলেকট্রনিকস ব্যবসায়ীদের মধ্যে প্রাণবন্ত আলোচনা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।পরে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা