প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
মাহবুবুর রহমান , নোয়াখালী ||
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় তহিদুল ইসলাম (১৩) নামের সপ্তম শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।রোববার (১৮ অক্টোবর) সকালের দিকে সোনাইমুড়ী থানার সোনাপুর ইউনিয়নের হিরাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত তহিদুল ইসলাম ইউনিয়নরে ৯ নং ওয়ার্ডের আব্দুর রহিম ছেলে। সে স্থানীয় রামনাথপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে তহিদুল বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে রওনা হয়। পথে সোনাপুর-বেগমগঞ্জ সড়কের হিরাপুর কালভার্টের পূর্ব পাশে রাস্তা পারাপারের সময় একটি 'হেনটলি' (স্থানীয় ট্রলি) তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল রিপোর্টের কাজ চলমান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা