প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে বাগেরহাট সদর হাসপাতাল পরিদর্শন এনসিপি ও ছাত্রশক্তির নেতৃবৃন্দের
মুর্শিদুল ইসলাম ইমন খান , বাগেরহাট ||
দেশজুড়ে
ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রোগীদের চিকিৎসাসেবা ও হাসপাতালের সার্বিক
পরিস্থিতি পর্যবেক্ষণে বাগেরহাট সদর হাসপাতাল পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাগেরহাট পৌরসভা শাখার নেতৃবৃন্দ এবং জাতীয় ছাত্রশক্তি, বাগেরহাট জেলা শাখার সদস্য সচিব।পরিদর্শনকালে
হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি, রোগীদের চিকিৎসাসেবা এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করেন তাঁরা। এ সময় ডেঙ্গু
আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাসপাতালের পরিবেশ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়।আলোচনায়
হাসপাতালের তত্ত্বাবধায়ক রোগীদের সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত লোকজন না রাখার আহ্বান
জানান। তিনি বলেন, রোগীর সঙ্গে অতিরিক্ত লোকজনের উপস্থিতি হাসপাতালের পরিবেশ ও চিকিৎসাসেবা কার্যক্রমে
বিঘ্ন সৃষ্টি করতে পারে। তাই রোগীদের সুষ্ঠু চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ বিষয়ে সবাইকে
সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা
পালন করতে হবে।এ
সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাগেরহাট পৌরসভা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাবের হাওলাদার ও যুগ্ম সদস্য
সচিব মোহাম্মদ যোবায়ের হোসেন এবং জাতীয় ছাত্রশক্তি, বাগেরহাট জেলা শাখার সদস্য সচিব খন্দকার ইউশা আহমেদ।
পরিদর্শন
ও মতবিনিময়কালে জনস্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণ এবং হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সবার সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা