প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
হাবিব বাহিনী’র তথ্য নেই পুলিশের কাছে, সংবাদ প্রকাশের প্রতিবাদ ইউপি সদস্যের সংবাদ সম্মেলন
মুর্শিদুল ইসলাম ইমন খান , বাগেরহাট ||
বাগেরহাটের
মোল্লাহাটে ‘হাবিব বাহিনী’র তাণ্ডব, হামলা,
নির্যাতন, হুমকি ও বাড়িঘর ভাঙচুরের
অভিযোগে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে
প্রতিবাদ জানিয়েছেন ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিব। তাঁর দাবি, তাঁকে ‘হাবিব বাহিনী’র প্রধান হিসেবে
উপস্থাপন করে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়
করা হচ্ছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।শনিবার
(১৭ অক্টোবর) বেলা ১১টায় বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের
এই ইউপি সদস্য।এদিকে
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাৎ হোসেন বলেছেন,হাবিব বাহিনী’
নামে কোনো বাহিনী থাকার তথ্য পুলিশের কাছে নেই। হাবিবুর রহমানের বিরুদ্ধে পূর্বের তিনটি মামলা রয়েছে। এ ছাড়া অন্য
কোনো মামলা আছে কি না তা
খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।সংবাদ
সম্মেলনে হাবিবুর রহমান বলেন, ডিবিসি নিউজ, বাংলা এডিশন, গ্রিন টিভি, বাগেরহাট জেলা প্রতিনিধি ও এশিয়া পোস্ট
ও এটিএন নিউজের খুলনা প্রতিনিধি তাকে ঘিরে প্রকাশিত ও প্রচারিত সংবাদ
নিয়ে তার আপত্তি রয়েছে। তার দাবি, এসব সংবাদে উত্থাপিত অভিযোগ যথাযথভাবে যাচাই করা হয়নি এবং তার বক্তব্যও সঠিকভাবে তুলে ধরা হয়নি। এতে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি
ক্ষুণ্ন হয়েছে।তিনি
বলেন, এলাকার মানুষের সমর্থনে তিনি পরপর দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। সামাজিক কর্মকাণ্ডে এলাকার মানুষের সঙ্গে তাঁর চলাফেরা ও সম্পর্ককে ‘বাহিনী’
হিসেবে উপস্থাপন করা অন্যায়। ‘হাবিব বাহিনী’
নামে তাঁর কোনো বাহিনী নেই বলেও দাবি করেন তিনি।নিজের
বিরুদ্ধে হামলা, নির্যাতন, হুমকি, বাড়িঘর ভাঙচুর এবং মানুষকে গ্রামে ফিরতে না দেওয়ার অভিযোগ
অস্বীকার করে হাবিবুর রহমান বলেন, কারও কাছে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ থাকলে
তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়া হোক। নিরপেক্ষ তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক। তিনি তদন্তে সহযোগিতা করতেও প্রস্তুত।তিনটি
মামলার কথা স্বীকার, আরও মামলা আছে কি না যাচাইয়ের
দাবিহাবিবুর
রহমানের দাবি, বিভিন্ন সংবাদে তার বিরুদ্ধে প্রায় ডজনখানেক মামলা ও সাধারণ ডায়েরি
(জিডি) থাকার কথা বলা হয়েছে। তবে তাঁর জানা মতে, মোল্লাহাট থানার তথ্য অনুযায়ী তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। মামলার প্রকৃত সংখ্যা, নম্বর, ধারাসমূহ ও বর্তমান অবস্থা
থানা এবং সংশ্লিষ্ট আদালতের নথি যাচাই করে প্রকাশের দাবি জানান তিনি।তিনি
আরও বলেন, মামলা ও সাধারণ ডায়েরি
এক বিষয় নয়। এ দুটিকে এক
করে প্রচার করলে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারেন। তাই তাঁর বিরুদ্ধে কতটি মামলা এবং কতটি জিডি রয়েছে, তা আলাদাভাবে যাচাই
করা প্রয়োজন। এ
বিষয়ে মোল্লাহাট থানার ওসি মোঃ শাহাদাৎ হোসেন বলেন, হাবিব বাহিনী নামে কোনো বাহিনী আছে, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তাঁর বিরুদ্ধে পূর্বের তিনটি মামলা আছে। আদার্স সেকশনে সেটা আমরা খোঁজখবর নিচ্ছি। থানায় ওরকম কোনো মামলা হয়নি, আমার জানা মতে।সংবাদ
সম্মেলনে হাবিবুর রহমান অভিযোগ করেন, স্থানীয় একটি পক্ষের সঙ্গে তার দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ রয়েছে। বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ মাহফুজুর রহমান মিল্টন এবং খুলনা ইস্টার্ন জুট মিলের সহকারী পাট-ক্রয় কর্মকর্তা ইমরান মোল্লার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগ
তুলে গ্রামবাসী বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত আবেদন দেওয়ার পর তাকে ‘হাবিব
বাহিনী’র প্রধান হিসেবে
উপস্থাপন করে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে তিনি দাবি করেন।তার
অভিযোগ, সংবাদ প্রকাশের পেছনে রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে। তবে এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা
নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কোনো পক্ষের কাছ থেকে বিশেষ সুবিধা নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে কি না, সেটিও
তদন্তের দাবি জানান। এ বিষয়ে তিনি
কোনো প্রমাণ উপস্থাপন করেছেন কি না, তা
সংবাদ সম্মেলনের বক্তব্যে স্পষ্ট নয়।বাড়িঘর
ও স্থাপনা ভাঙচুরের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ঘটনাস্থলের আলামত, পুরোনো ও বর্তমান ছবি,
জমি ও স্থাপনার কাগজপত্র
এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই করা প্রয়োজন। কোনো পক্ষের বক্তব্যের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে উভয়
পক্ষের কথা শুনে তদন্ত করার দাবি জানান তিনি।হাবিবুর
রহমান বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। তাই সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর উচিত প্রকাশিত সংবাদের তথ্য ও অভিযোগ পুনরায়
যাচাই করা। কোনো তথ্য ভুল বা বিভ্রান্তিকর প্রমাণিত
হলে তা সংশোধন এবং
তাঁর প্রতিবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।নিজের
সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি
ক্ষুণ্ন হয়েছে দাবি করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আইনগত নোটিশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
সংবাদ
সম্মেলনে তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। একইভাবে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ
প্রচার করা হয়ে থাকলে তারও আইনগত প্রতিকার নিশ্চিত করতে হবে। তিনি প্রতিহিংসা নয়, বরং নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা প্রকাশ ও ন্যায়বিচার চান।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা