প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩, স্থানীয়দের দাবি ৫
অনীল চন্দ্র রায়, কুড়িগ্রাম ||
কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩, স্থানীয়দের দাবি ৫কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। তবে স্থানীয়দের দাবি, এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মালবাহী ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সময় অটোরিকশাটিতে চারজন যাত্রী ছিলেন। তবে নিহতের সংখ্যা নিয়ে স্থানীয়দের বক্তব্যের সঙ্গে পুলিশের প্রাথমিক তথ্যের অমিল রয়েছে।রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। ঘটনাস্থলে কাজ করছি। বিস্তারিত পরে জানাতে পারব।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা