প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
নলছিটিতে দুই মাদক কারবারি গ্রেফতার
মো: সামীর আল মাহমুদ , ঝালকাঠি ||
ঝালকাঠি জেলার নলছিটিতে অভিযান চালিয়ে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৭ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— নলছিটি উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের আনোয়ার হোসেন হাংয়ের ছেলে মোঃ মাসুদ হোসেন ওরফে ঘোড়া মাসুদ (২৬) এবং পটুয়াখালী জেলার মাদারবুনিয়া ইউনিয়নের গেরাখালী এলাকার শাহআলম সরদারের ছেলে রাজু আহমেদ নাঈম (৩০)।ঘটনার বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুজ্জামান জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা