প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
মুকসুদপুরের বাজার ও সড়ক পরিচ্ছন্ন রাখতে ইউএনওর বিভিন্ন স্পট পরিদর্শন
কাজী মো: ওহিদুল ইসলাম, মুকসুদপুর ||
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার টেংরাখোলা সদর বাজারের রাস্তাঘাট ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও মুকসুদপুর পৌরসভার প্রশাসক মাহমুদ আশিক কবির। শনিবার (১৭ অক্টোবর) সকালে তিনি বাজারের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন। এ সময় বাজারের সার্বিক পরিবেশ,রাস্তাঘাটের পরিচ্ছন্নতা এবং জনসাধারণের চলাচলের উপযোগী পরিবেশ বজায় রাখার বিষয়গুলো পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, মুকসুদপুর পৌর বিএনপি "র সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু,মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মো.ছিরু মিয়া,সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম,মুকসুদপুর পৌর সভার পৌর প্রকৌশলী নাহিদ হাসান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বাজারের রাস্তাঘাট ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবার সচেতনতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা