প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
নলছিটিতে মৎস্য অভিযানে দুর্ঘটনার কবলে স্পিডবোট,ইউএনও সহ আহত দশজন
মো: সামীর আল মাহমুদ , ঝালকাঠি ||
নলছিটিতে মৎস্য অভিযানে দুর্ঘটনার কবলে স্পিডবোট,ইউএনও সহ আহত দশজন আজ ১৬ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যায় ঝালকাঠি জেলার নলছিটি পৌর শহরের সুগন্ধা নদীতে অনুরাগ এলাকায় নদীর চরে মৎস্য অভিযান পরিচালনা করতে গিয়ে একটি স্পিডবোট দুর্ঘটনার শিকার হয়। অভিযান পরিচালনা করতে সন্ধ্যা হয়ে যাওয়ায় চালকের অসতর্কতার কারণে স্পিডবোটটি নদীর চরে ইটভাটার সুরকির ওপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে স্পিডবোটে থাকা নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রতীক কুমার কুন্ডু, মিল্লাত, জিসান,আনসার সদস্য জসিম, রেজাউল,স্পিডবোটচালক মো. আশরাফুল এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভলান্টিয়ার্স অব নলছিটি’র সদস্য শাহাদাত ফকির, জিসান, মিল্লাত, সিফাত ও রায়হানসহ মোট ১০ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডুর মাথায় আঘাত লাগায় সেলাই দেওয়া হয়। স্পিডবোটচালকের একটি হাত এবং আরও দুইজনের পা ভেঙে যায় বলে জানা যায়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয় এবং সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।ইউএনও প্রতীক কুমার কুণ্ডুর মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে।স্পিডবোট চালক আহত মো. আশরাফুল ইসলাম জানান, বিকেলে সুগন্ধা নদীর দপদপিয়াসহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে নলছিটি স্টিমারঘাটে দিকে যাচ্ছিলো অভিযানে থাকা দলটি। এ সময় পাখায় ময়লা ধরলে স্পিডবোট থামিয়ে সেগুলো পরিস্কার করে বোট চালু করতেই প্রচণ্ড স্পিডে নদীর তীরে ফেলে রাখা ইটের স্তুপের উপরে বোট উঠে যায়। এরপর আর কিছু মনে নেই বলে জানান চালক। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও অন্যান্য স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।ঘটনার বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত আছেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা