প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ,হাজারো দর্শকের ঢল
কাজী মো: ওহিদুল ইসলাম, মুকসুদপুর ||
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গেড়াখোলা এলাকার কুমার নদীতে গেড়াখোলা বাজার ব্যবসায়িক সমিতি আয়োজনে ১৬ অক্টোবর বিকালে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন দূরদূরান্ত থেকে আসা ছোট-বড় প্রায় ১০টি নৌকা অংশগ্রহণ করে। গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এবং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এম মিঠু লস্কর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলার বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু, কেন্দ্রীয় ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন খান, মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম শরীফ, বিএনপি নেতা ফরিদ মুন্সী,বদিউজ্জামান লস্কর, মো. জামাল লস্কর, লিটু লস্করসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নৌকাবাইচকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকা গুলোর ছন্দময় বৈঠার টান, মাঝিদের দক্ষতা এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দর্শকদের আনন্দে মাতিয়ে তোলে। দর্শকদের করতালি ও উল্লাসে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকাবাইচ দেখতে মানুষের ব্যাপক উপস্থিতি স্থানীয়দের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা