প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন: হাসু আহ্বায়ক, আব্দুল মান্নান মুকুল সদস্যসচিব
অনীল চন্দ্র রায়, কুড়িগ্রাম ||
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. শামসুজ্জামান হাসুকে আহ্বায়ক এবং আব্দুল মান্নান মুকুলকে সদস্যসচিব করা হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্যসচিব আলহাজ সোহেন হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক চিঠিতে ২০ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।কমিটিতে লোকমান হোসেন সরকারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আরাবুর রহমান ও আরিফুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।এদিকে, নতুন আহ্বায়ক কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়লে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। এ সময় তাঁদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।দলীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে কেন্দ্রীয়ভাবে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদনের পর জেলার অন্যান্য উপজেলায় কমিটি গঠন করা হলেও নানা জটিলতার কারণে ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি গঠন করা সম্ভব হয়নি।অবশেষে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের প্রায় ২০ মাস পর ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।এ ছাড়া আগামী ১৫ দিনের মধ্যে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে জেলা বিএনপির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা