প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
যশোরের শার্শা ও সীমান্তবর্তী বেনাপোলে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি
মোঃ হানজালা, যশোর ||
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে যশোরের শার্শা ও বেনাপোলে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা রং করা, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসাহ।সরেজমিনে দেখা গেছে, খড় ও মাটির কাঠামো পেরিয়ে প্রতিমাগুলো পেয়েছে পূর্ণ অবয়ব। এখন চলছে প্রতিমায় রং করা, দেবীর চোখ আঁকা এবং সাজসজ্জার কাজ। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে দিন-রাত পরিশ্রম করছেন মৃৎশিল্পীরা।এদিকে পূজার আয়োজনকে ঘিরে ভক্তদের মধ্যেও দেখা যাচ্ছে উৎসাহ-উদ্দীপনা। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসবটি আনন্দমুখর পরিবেশে উদ্যাপনের প্রত্যাশা তাদের। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে সবাইকে নিয়ে উৎসব পালনের আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।এবার বেনাপোল পৌরসভায় চারটি এবং শার্শা উপজেলার ১১টি ইউনিয়নে ২৮টিসহ মোট ৩২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।পূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি থাকবে বলে জানিয়েছে প্রশাসন।সব মিলিয়ে প্রতিমার শেষ আঁচড়, বর্ণিল সাজসজ্জা ও আলোকসজ্জায় উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন পূজা উদ্যাপন কমিটির সদস্য, মৃৎশিল্পী ও ভক্তরা।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা