প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
রাজাপুরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন করলেন ডিআইজি বরিশাল
মো: সামীর আল মাহমুদ , ঝালকাঠি ||
ঝালকাঠির রাজাপুরে শারদীয় দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার।বুধবার বিকেলে তিনি রাজাপুর কেন্দ্রীয় হরিমন্দির পরিদর্শন করেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে পূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন।এ সময় তিনি বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা দেবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।"হরিমন্দির কমিটির নেতৃবৃন্দ জানান, এবছর দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিনা সুলতানা, সহকারী পুলিশ সুপার(সার্কেল) শাহ আলম, রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস,রাজাপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতন দেবনাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক গোপাল কর্মকার, হরিসভা মন্দিরের সভাপতি প্রাণ বল্লভ সাহা সহ স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা