প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
কিশোর গ্যাংয়ের হুমকির পরদিন সোনাইমুড়ীতে প্রবাসীর মরদেহ উদ্ধার
মাহবুবুর রহমান , নোয়াখালী ||
নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় আমিশাপাড়া ইউনিয়নে এক মো. সজীব (২৪) নামে সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া এলাকার সামছুল হক মেম্বারের পুরোনো বাড়ির সামনের মাঠ থেকে মো. সজীব (২৪) নামের এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আবিরপাড়া এলাকার মৃত মো. মালেক ও সেলিনা আক্তারের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন সজীব। বিকেলে ৫টার দিকে মাঠের মধ্যে স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের চাচাতো ভাই রিয়াদ অভিযোগ করে বলেন, গত পরশু স্থানীয় একটি কিশোর গ্যাং সজীবকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। এই হত্যাকাণ্ডের পেছনে তাদের হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা