প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
মুকসুদপুরে আন্তর্জাতীক দুর্যোগ প্রশমন দিবসে শিক্ষাথীদের অংশ গ্রহনে মহড়া
কাজী মো: ওহিদুল ইসলাম, মুকসুদপুর ||
গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতীক দুর্যোগ প্রশমন দিবসে শিক্ষাথীদের অংশ গ্রহনে মহড়া র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। "ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ার" এই প্রতিবাদ্য বিষয়ের ভিত্তিতে আন্তর্জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ১৩ অক্টোম্বর মঙ্গলবার সকাল মুকসুদপুর ফায়ার সার্ভিস কার্যায়ের স্টেশন কেজি স্কুল মাঠে অগ্নি নির্বাপক, দুর্যোগের মহড়া পরিদর্শন করেন। আন্তর্জাতীক দুর্যোগ প্রশমন দিবসে র্যালী বের হয়ে উপজেলা চত্বরে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করেন। পরে উপজেলা পরিষদ বিজয় সভা কক্ষে মুকসুদপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন প্রকৌশালী ওলিউল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, মুকসুদপুর ফায়ার স্টেশনের লিডার মো: আনোয়ার হোসেন ও মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস প্রমূখ।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা