প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
জাকির হোসেন , নিয়ামতপুর (নওগাঁ) ||
নওগাঁর নিয়ামতপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায়প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ভিম চন্দ্র বর্মণ, সাধারণ সম্পাদক ডালিম কুমার বর্মণ ও সাংবাদিক বৃন্দ প্রমুখ । প্রস্তুতিমূলক সভায় জানানো হয়, এ বছর উপজেলায় ৫৫ টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, আনসার-ভিডিপি ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবে। এছাড়াও প্রত্যেক পূজামন্ডপে সিসি ক্যামেরার ব্যবস্হা রাখার কথা জানানো হয়েছে। এ সময় উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা