প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে আগামীকাল ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
অনীল চন্দ্র রায়, কুড়িগ্রাম ||
কুড়িগ্রামের উলিপুরে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের আশপাশের গাছপালা কর্তনের কারণে মঙ্গলবার (১৩ অক্টোবর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় এ পরিস্থিতি বিরাজ করবে।সোমবার (১২ অক্টোবর) কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিস থেকে এ তথ্য জানানো হয়।জোনাল অফিস সূত্রে জানা গেছে, বিদ্যুৎ লাইনের নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে জরুরি রক্ষণাবেক্ষণ এবং গাছপালা কর্তনের কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকতে হবে। তবে কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।উলিপুর জোনাল অফিসের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম, অতিরিক্ত দায়িত্ব) চিরেন্দ্র নাথ রায় জানান, জরুরি রক্ষণাবেক্ষণকাজের স্বার্থে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা