প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
নিয়ামতপুরে সাড়ে ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২
জাকির হোসেন , নিয়ামতপুর (নওগাঁ) ||
নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ব্যাটারি চালিত অটো রিকশায় পরিবহনের সময় সাড়ে ১০ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নওগাঁর মহাদেবপুর উপজেলার কর্নতৈর গ্রামের মো. হাসানুজ্জামানের ছেলে রাব্বি মন্ডল (২৩) ও একই গ্রামের মো. আকরামের ছেলে সিপন(২৩)। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মো. তারিকুল ইসলামমের নির্দেশনায় নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে থানার বিশেষ একটি টিম উপজেলার ছাতড়া বাজারের কলাপট্টি চেয়ারম্যান মার্কেটের সামনে অবস্থান নেয়। এসময় একটি ব্যাটারি চালিত অটো রিকশায় তল্লাশি চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। মাদক পরিবহন কাজে ব্যবহৃত ব্যাটারি চালিত অটো রিকশাটি জব্দ করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাই মদ তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা