প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
দামুড়হুদায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা ||
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার ১০ ই অক্টোবর ২০২৬ ইং সকালে দামুড়হুদা ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইউপি চেয়ারম্যান মোঃ হজরত আলীর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, এই অভিযানের মূল লক্ষ্য হলো ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।উদ্বোধনকালে বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে থাকতে না পারে, সেদিকে সবাইকে সজাগ ও সচেতন হওয়ার আহ্বান জানান। তারা উল্লেখ করেন, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম প্রধান হাতিয়ার। তাই নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রেখে একটি ডেঙ্গুমুক্ত সুস্থ পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উদ্দীন ইউপি সদস্যবৃন্দু সহ গ্রাম পুলিশের সদ্স্যগণ।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা