প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবন, যুবকের ৩ মাসের কারাদণ্ড
অনীল চন্দ্র রায়, কুড়িগ্রাম ||
কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের দায়ে মারুফ হোসেন (৩৯) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।শুক্রবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাঁকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মারুফ হোসেন সরকারপাড়া গ্রামের মৃত মহুবর রহমানের ছেলে।উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬ নম্বর অনুচ্ছেদে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে অতিরিক্ত বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান জানান, মরণনেশা মাদকের হাত থেকে সমাজকে রক্ষা করতে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা