প্রিন্ট এর তারিখ : ০৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
কুড়িগ্রাম সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার
অনীল চন্দ্র রায়, কুড়িগ্রাম ||
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে এসআরবি-১৩ (রংপুর)।উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০০টি ইয়াবা ট্যাবলেট ও চার বোতল ইস্কাফ সিরাপ।শুক্রবার (৯ অক্টোবর) রাত ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার অনন্তপুর মাস্টারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১৩ (রংপুর)-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল মোস্তাফিজুর রহমানের (৪৫) বাড়ির আঙিনার একটি পরিত্যক্ত স্থানে তল্লাশি চালিয়ে এসব মালামাল উদ্ধার করে।উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি ম্যাগাজিনসহ বিদেশি (ভারত) পিস্তল, এক রাউন্ড পিস্তলের গুলি, ১০০টি ইয়াবা ট্যাবলেট ও চার বোতল ইস্কাফ সিরাপ।এ ব্যাপার এসআরবি-১৩ (রংপুর)-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা