প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
তানজিমুল কুরআন ইসলামী একাডেমির আনন্দ আয়োজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
কাজী মো: ওহিদুল ইসলাম, মুকসুদপুর ||
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার তানজিমুল কুরআন ইসলামী একাডেমির "আনন্দ আয়োজন প্রতিভা বিকাশ ও ২য় সাময়ীক পরীক্ষার পুরস্কার বিতরণ ২০২৬" অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় মাদ্রাসা মাঠে মাদ্রাসার ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান "আনন্দ আয়োজন প্রতিভা বিকাশ ও ২য় সাময়ীক পরীক্ষার পুরস্কার বিতরণ ২০২৬" অনুষ্ঠিত হয়েছে।তানজিমুল কুরআন ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রুস্তম মোল্লা, এলাকার গুণি ব্যাক্তিদের মাঝে বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ জাহাঙ্গীর আলম পরিচালক কোয়ালিটি লার্ণারস, বিশিষ্ট প্রবিণ সাংবাদিক ও সাপ্তাহিক বাংলার নয়ণ পত্রিকার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বেলায়েত মিয়া, শিক্ষা অনুরাগী মোঃ হাফিজুর রহমান মুন্সী। এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিক্ষা, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ সহ এলাকার অন্যান্ন গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আগত সকলের মাঝে খাবার পরিবেশন করা হয়।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা