প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
যশোরে পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেপ্তার
মোঃ হানজালা, যশোর ||
যশোরে কোতয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা পরোয়ানাভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, কোতয়ালী মডেল থানার এসআই রেজাউল হক, এএসআই হেলাল উদ্দিন, এএসআই শাহিনুর ইসলাম, এএসআই জাহিদুল ইসলাম, এএসআই আব্দুল বাতেন ও এএসআই নুর ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন,মুড়লী এলাকার মো:শেখ আরিফুল ওরফে আফরুল, খিতিবদিয়া এলাকার মো:জনি মোল্যা, পূর্ব বারান্দীপাড়া ২ নম্বর কলোনি বৌবাজার এলাকার মো:আরশাদ আলী, সাদিকুর রহমান ওরফে বিশাল, হাবিবুর রহমান ওরফে হাবিব এবং চুন্না ওরফে তারেক হোসেন চুন্না।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় পরোয়ানা রয়েছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক ও চোরাই মালামাল উদ্ধার, নাশকতাকারী এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা