প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
ডোপ টেস্ট বাধ্যতামূলক করার ঘোষণা করলেন রফিকুল ইসলাম জামাল এম পি
মো: সামীর আল মাহমুদ , ঝালকাঠি ||
ডোপ টেস্ট বাধ্যতামূলক করার ঘোষণা করলেন রফিকুল ইসলাম জামাল এম পিবেসরকারী এমপিও ভুক্ত মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে কমিটির মাধ্যমে নিয়োগ প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার ঘোষণা করলেন ঝালকাঠি -১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপি। গত ২ অক্টোবর জাতীয় সংসদের এক প্যাডে চিঠিতে লিখিত আকারে কথা জানান। এ বিষয়ে সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য দুই উপজেলার ইউএনও রিফাত আরা মৌরি (রাজাপুর)এবং মো: মকবুল হোসেন (কাঠালিয়া) কে নির্দেশনা প্রদান করেন।জাতীয় সংসদের প্যাডে উল্লেখিত চিঠিতে বলেন,"আপনার অবগতি ও প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানাচ্ছি যে, তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শতভাগ মাদকমুক্ত, সুশৃঙ্খল ও পবিত্র পরিবেশ নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নৈতিকতা এবং সুস্থতার ওপর কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভরশীল।বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে যে, কাঠালিয়া উপজেলার সকল এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাসমূহে ম্যানেজিং কমিটির সম্পৃক্ততায় বিভিন্ন পদে (যেমন: অফিস সহকারী, অফিস সহায়ক, নৈশপ্রহরী, আয়া ও পরিচ্ছন্নতাকর্মীসহ সকল পদে) নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে।শিক্ষাঙ্গনকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখার লক্ষ্যে এখন থেকে কাঠালিয়া উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সম্পৃক্ততায় যে সকল নিযোগ প্রদান করা হবে, সেখানে চূড়ান্ত নিযোগ লাভের যোগ্য (নির্বাচিত) প্রার্থীর ডোপ টেস্ট' (Dope Test) বাধ্যতামূলক করা অত্যন্ত জরুরি। ডোপ টেস্টের ফলাফল সন্তোষজনক বা নেতিবাচক (Negative) হলেই কেবল সংশ্লিষ্ট প্রার্থীকে চূড়ান্ত নিযোগ প্রদান করতে হবে।এমতাবস্থায়, যুব সমাজকে মাদকমুক্ত রাখা এবং শিক্ষাঙ্গনের পবিত্রতা বজায় রাখার বৃহত্তর স্বার্থে কাঠালিয়া উপজেলাধীন সকল এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধান শিক্ষক ও সুপারসহ প্রতিষ্ঠান প্রধানদের এ বিষয়ে জরুরি অফিসিয়াল নির্দেশনা প্রদানের জন্য বিশেষ নির্দেশ দিচ্ছি। আপনার আন্তরিক সহযোগিতা ও দ্রুত কার্যকর পদক্ষেপ একান্তভাবে কাম্য।"
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা