প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
মুর্শিদুল ইসলাম ইমন খান , বাগেরহাট ||
বাগেরহাটে
এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) বিকেলে
তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।এর
আগে রবিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের একটি গ্রামে ওই প্রবাসীর বসতবাড়িতে
এসআই দ্বীপ মন্ডলকে আটক করেন স্থানীয়রা। এক প্রবাসীর স্ত্রীর
সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে তাঁকে আটক করা হয়। পরে খবর পেয়ে বাগেরহাট মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।এসআই
দ্বীপ মন্ডল বিষ্ণুপুর ইউনিয়নের বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ সুবাদে ওই
এলাকায় তাঁর নিয়মিত যাতায়াত ছিল।
বাগেরহাটের
পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম বলেন, এসআই দ্বীপ মন্ডলকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। এ ছাড়া তাঁর
বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা