প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
ইবিতে নোফেল ছাত্র কল্যাণ ফোরামের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম
মাওয়াজুর রহমান , ইবি ||
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ক্যাফেটেরিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করে নোফেল ছাত্র কল্যাণ ফোরাম ইবি।কামরুল হোসেনের সঞ্চালনায় এবং সংগঠনটির সভাপতি শাহজাদা ইয়ামিনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আরিফ হোসাইন। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত অ্যাডভোকেট শাকির আলম।অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে ক্যারিয়ার গঠন, প্রস্তুতির কৌশল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকরা। অনুষ্ঠানে নোফেল ছাত্র কল্যাণ ফোরামের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা