প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতী সন্তানদের মেধাবৃত্তি ও সংবর্ধনা প্রদান
মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা ||
চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের কৃতী শিক্ষার্থী সন্তানদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক প্রদত্ত এই মেধাবৃত্তির ক্রেস্ট, প্রশংসাপত্র ও সম্মানী কৃতী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার।বাংলাদেশ পুলিশের সকল পদমর্যাদার সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৪ ও ২০২৫ সালের অনুষ্ঠিত এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে এই বিশেষ মেধাবৃত্তি ও সংবর্ধনা দেওয়া হয়।বৃত্তি প্রদানকালে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার কৃতী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের সুউজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, "মেধাবী ও কৃতী সন্তানদের এই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যতের সাফল্যের পথকে আরও সুগম ও অনুপ্রাণিত করবে।" একই সাথে তিনি শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি সততা, সুদৃঢ় নৈতিকতা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, সংবর্ধিত কৃতী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা