প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
দামুড়হুদায় এনসিপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা ||
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা এবং পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।শনিবার (৩ অক্টোবর) জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দামুড়হুদা উপজেলা এনসিপির পূর্ণাঙ্গ কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। একই সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ কমিটিসমূহের সাংগঠনিক রূপরেখা, তৃণমূলের বিস্তৃতি ও গঠনপ্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।দলীয় সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলের শক্তিশালী সামাজিক ও রাজনৈতিক ভিত্তি গড়ে তোলার লক্ষ্যেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক খাজা আমিরুল বাসার বিপ্লব। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার ছোটন।নেতৃবৃন্দ বলেন, 'জুলাই-আগস্টের রক্তক্ষয়ী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে একটি নতুন, সাম্যভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছাতে তৃণমূল পর্যায়ে এনসিপির আদর্শ ও বার্তা পৌঁছে দিতে হবে।'সভায় দামুড়হুদা উপজেলা এনসিপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের সক্রিয় কর্মী-সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা