প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
নিয়ামতপুরে 'জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬' উদযাপিত
জাকির হোসেন , নিয়ামতপুর (নওগাঁ) ||
নওগাঁর নিয়ামতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম।সভায় বক্তারা দেশের সামগ্রিক অর্থনীতিকে আরও শক্তিশালী, গতিশীল এবং টেকসই করতে উৎপাদনশীলতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে দেশের অর্থনৈতিক মুক্তি ও আত্মনির্ভরশীলতা অর্জনে উৎপাদন খাতের প্রতিটি ক্ষেত্রে দক্ষতা ও গুণগত মান বাড়ানো বিকল্পহীন।সভায় আরও বক্তব্য দেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলম এবং নিয়ামতপুর প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান শাজু। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উৎপাদনশীলতা বাড়াতে জনসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট সেক্টরগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা