প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
ভিমরুলের কামড়ে প্রাণ গেল ১০ বছরের শিশুর
মো: আবু যর গিফারী, লক্ষ্মীপুর ||
ভিমরুলের কামড়ে প্রাণ গেল ১০ বছরের শিশুর। লক্ষ্মীপুরের রামগতিতে ভিমরুলের কামড়ে মোহাম্মদ নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালীর মাইজদীতে তার মৃত্যু হয়। এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) বাড়ির বাগানে কলাগাছ থেকে কলা পাড়তে গিয়ে ভিমরুলের আক্রমণের শিকার হয় শিশুটি।পারিবারিক সূত্রে জানা যায়, মোহাম্মদ কলাগাছ থেকে কলা পাড়তে গেলে হঠাৎ ভিমরুলের বাসা থেকে একঝাঁক ভিমরুল বের হয়ে তাকে এলোপাতাড়ি কামড়াতে থাকে। এতে তার শরীরের বিভিন্ন অংশ ফুলে গিয়ে সে গুরুতর আহত হয়।শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়।নিহত মোহাম্মদ রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমনের ছেলে। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা